চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইন সংশোধন বিল পাস

চলচ্চিত্র ও টেলিভিশনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার বিধান যুক্ত করে আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে। তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন (সংশোধন) বিল-২০১৯’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর বিরোধীদলীয় একাধিক সদস্যের মত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোসহ সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।