সৌদিতে শিথিল হচ্ছে পুরুষ অভিভাবকত্ব আইন

বাধ্যতামূলক পুরুষ অভিভাবকত্ব আইন শিখিল করার পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটির কর্মকর্তাকে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি বছরই ১৮ বছরের বেশি বয়সের নারীদের জন্য ভ্রমণের ওপর কড়াকড়ি কমবে।

প্রস্তাবিত পরিবর্তনে ২১ বছরের কম বয়সী পুরুষদেরও বিদেশ ভ্রমণের আইন শিথিল হচ্ছে। আগে পরিবারের অন্য পুরুষ সদস্যের অনুমতি লাগলেও নতুন আইনে সেই বিধিনিষেধ থাকছে না। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ-এ নারীদের ভ্রমণের নিয়মাবলি শিথিলেরও আভাস মিলেছে।

সৌদি রাজপরিবারের এক সদস্য বলেন, ‘এটা নিশ্চিত যে আমাদের নেতা, সরকার এবং জনগণ এই পদ্ধতির পরিবর্তন চায়। কোনোরকম সমালোচনা এড়িয়ে কত তাড়াতাড়ি এটি বাস্তবায়ন করা যায় সেটা নিয়েই আলোচনা চলছে।’ অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভ্রমণসংক্রান্ত সংস্কারের চিন্তা একদম ‘ওপর’ থেকে এসেছে। তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

সংবাদমাধ্যমে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবে খবর আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের নির্বাহী পরিচালক সারাহ লি উইটসন বলেন, ‘আমরা আশা করছি এটা সত্যি। তবে সরকারি কোনো ঘোষণা না আসার ব্যাপারটা একটু অদ্ভুত। সে ক্ষেত্রে এটা কোনো অভ্যন্তরীণ তথ্য ফাঁসও হতে পারে। সৌদি যুবরাজ হয়তো সত্যিই এ ব্যবস্থা নিতে যাচ্ছেন।