এ বছর ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার পেলেন ফরিদা আলম। বাংলাদেশের বেদেদের জীবনের নানা দিক আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ফটোফি একাডেমি অব ফাইনÑ আর্ট ফটোগ্রাফি ২০১১ সাল থেকে প্রতিবছর একজন প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীকে এ পুরস্কার দিয়ে থাকে। গতকাল শুক্রবার বিকেলে এই বার্ষিক পুরস্কারের অষ্টম আসর বসে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে।
প্রধান অতিথি কথাসাহিত্যক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আলোকচিত্রী ফরিদা আলমের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ আবীর আবদুল্লাহ, কাউন্টার ফটোর কর্ণধার সাইফুল হক অমি ও লেখক মারুফ রসুল প্রমুখ।