ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে মে ও জুনের মাসিক অপরাধ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সভাপতিত্ব করেন।
নারায়ণগঞ্জের এসপি সুপার হারুন পুলিশের সর্বোচ্চ রাষ্টীয় সম্মান হিসেবে তিনবার বিপিএম ও দুবার পিপিএম পদক পেয়েছেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার হারুন-অর-রশীদ দেশ রূপান্তরকে বলেন, দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। সেই হিসেবে নারায়ণগঞ্জকেও অপরাধমুক্ত করা হবে। মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। চাঁদাবাজরদেরও স্থান হবে না নারায়ণগঞ্জে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে যা যা দরকার পুলিশ তা-ই করবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।