গরুকে ঘাস খা্ওয়ানোর সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ায় শনিবার সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাবার পথে এনামুল হক (২২) নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন।

নিহত যুবক ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক সূত্রে জানা যায়, সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে মারাত্মক আহত হন এনামুল। পরে কলমাকান্দা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বজ্রপাতে এনামুলের সঙ্গে থাকা গরুটির কোনো ক্ষতি হয়নি বলেও তিনি জানিয়েছেন।

বজ্রপাতের এনামুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম।