চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ও নড়াইল ধর্ষকের ফাঁসি দাবি

শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের সীতাকুণ্ড ও নড়াইলের কালিয়ায় গতকাল শনিবার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ব্রাহ্মণবাড়িয়া : প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি রতন কান্তি দত্তের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জুয়েলুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সভাপতি মঞ্জুরুল আলম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,  জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

সীতাকু- (চট্টগ্রাম) : মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন। সীতাকু- প্রেস ক্লাবের উদ্যোগে সকাল ১০টায় সীতাকু- পৌর সদর প্রাঙ্গণ থেকে রাস্তার উভয় পাশে কিলোমিটারের বেশি দীর্ঘ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল : কালিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষক ও হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় কালিয়া উপজেলা শহরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় কিলোমিটারজুড়ে মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।