রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী গ্রামের বাসিন্দা রবিউল একতা প্যাকেজিং নামে একটি কারখানায় কাজ করত।
নিহতের বড় ভাই রুবেল জানান, সন্ধ্যায় কারখানায় বিদ্যুতের সাহায্যে চলা ফিল্টারে পানি পান করতে গিয়ে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় রবিউল। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।