প্রেমিকের পুলিশ কর্মকর্তা স্ত্রীর পোশাক পরে ডাকাতি করত তরুণী

প্রেমের জন্য খরচ জোগাতে ডাকাতিতে নেমে গিয়েছিলেন এক প্রেমিক জুটি। এই জন্য প্রেমিকাকে পুলিশের পোশাকও জোগাড় করে দেন প্রেমিক। সেই পোশাক আবার তার স্ত্রী পুলিশ কর্মকর্তারই।

ইন্ডিয়া টুডে জানায়, ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে শহরে এ ঘটনা ঘটেছে। ডাকাতির অভিযোগে শনিবার এ দুই তরুণ তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের পোশাক পরে ডাকাতি করে বেড়াত ওই নারী। আর তাকে সহযোগিতা করত তার প্রেমিক।

প্রেমিকের স্ত্রী মধ্যপ্রদেশের এক থানার পুলিশ কর্মকর্তা। ডাকাতির জন্য প্রেমিকাকে স্ত্রী পুলিশ পোশাক দিয়ে দিত ওই তরুণ।

পুলিশের ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

এ দুজনের পরিচয় প্রকাশ না করলেও একটি মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে বলে জানা গেছে।