ক্রিকেট বিশ্বকাপে মোট পুরস্কারের অর্থ ১০ মিলিয়ন ইউএস ডলার। যার মধ্যে বিশ্বকাপজয়ী দলের জন্য ৪ মিলিয়ন ডলার ও রানার্সআপ দলের পুরস্কারের অর্থ ২ মিলিয়ন ডলার। ক্রিকেট বিশ্বকাপে এবারের পুরস্কারের অর্থের পরিমাণ ছাড়িয়ে গেছে অন্য যেকোনো আসরকে। কিন্তু যদি অন্যান্য খেলার বা টুর্নামেন্টের সঙ্গে তুলনা করা হয় ক্রিকেট বিশ্বকাপের অর্থকে তবে ঢের পিছিয়ে ক্রিকেট। ইংল্যান্ডেই গতকাল হয়েছে উইম্বলডন ফাইনালও। শুধু উইম্বলডনের সঙ্গে তুলনা করলে দুই টুর্নামেন্টের পুরস্কারের মোট অর্থের ফারাক ৩৯ মিলিয়ন ডলার! উইম্বলডনে মোট পুরস্কারের অর্থের পরিমাণ ৪৯ মিলিয়ন ডলার। যা ক্রিকেট বিশ্বকাপের অর্থের পুরস্কারের প্রায় পাঁচগুণ। যেখানে ক্রিকেট বিশ্বকাপজয়ী দল পেল ৪ মিলিয়ন ডলার সেখানে উইম্বলডনের নারী ও পুরুষ এককের জয়ীরা পেয়েছে ৩.১৪ মিলিয়ন ডলার করে। আর যদি ফুটবল বিশ্বকাপের সঙ্গে তুলনা করা হয় তাহলে উইম্বলডনও অনেক পিছিয়ে। ২০১৮ ফুটবল বিশ্বকাপের মোট পুরস্কারের অর্থ ছিল ৪০০ মিলিয়ন ডলার। ফুটবল বিশ্বকাপজয়ী ফ্রান্স পেয়েছিল ৩৮ মিলিয়ন ডলার আর রানার্সআপ ক্রোয়েশিয়া পেয়েছিল ২৮ মিলিয়ন ডলার। সূত্র : ইন্টারনেট