সুপার ওভারে সুপার ফাইনাল

সুপার ওভারে গড়াল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল। রোববার লর্ডসে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করেছিল নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নানা নাটকীয় ঘটনার পর ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড।

এখন ‍সুপার ওভারে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। দুই দলই ১ ওভার করে ব্যাট করবে।