গ্যাসের মূল্যবৃদ্ধি

বাম জোটের ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

 

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। সংগঠনটির নেতারা জানান, গতকাল দুপুর ১টার দিকে জোটের নেতাকর্মীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। সচিবালয়ের প্রবেশমুখে এলে পুলিশ ব্যারিকেড দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চার কর্মী আহত হয়। পরে সেখানেই তারা সমাবেশ করে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, সচিবালয় খুবই গুরুত্বপূর্ণ জায়গা। পুলিশ শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করেছে। তাদের সঙ্গে কোনো ধরনের ধস্তাধস্তি হয়নি।

সমাবেশে জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আগামী ১৯ জুলাই ঢাকায় প্রতিনিধি সভা করে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।