নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে গতকাল শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ও বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এসব কর্মসূচিতে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
সিলেট : ধর্ষণের প্রতিবাদে গতকাল দুপুরে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা। সাংস্কৃতিক জোটের আহ্বায়ক রাকিব হোসাইন এতে সভাপতিত্ব করেন।
নারায়ণগঞ্জ : সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ উপস্থিত ছিলেন।
বরিশাল : অমৃত লাল দে মহাবিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন হয়েছে। কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য বিজয় কৃষ্ণ দে, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক দুলাল মজুমদার, প্রভাষক টুনু রানী কর্মকার প্রমুখ।