বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ উন্নয়নের জোয়ার দেখছে না, তারা দেখছে বন্যা ও বৃষ্টির পানিতে শহর-বন্দর-গ্রাম তলিয়ে যাওয়ার দৃশ্য। গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ বন্যাদুর্গতদের পাশে নেই অভিযোগ করে বিএনপির নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন আজ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কুৎসিত ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে বন্দি। নিজের পথকে কণ্টকমুক্ত করতেই সরকারপ্রধান তাকে কারাগারে আটকে রেখেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।’’