খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নবীন স্থপতিদের গবেষণা কর্ম আর্ক-কেইউ ডিগ্রি শো’র উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার উপ-উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান দু’দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইনের সভাপতিত্বে বক্তব্য দেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, প্রমুখ। বক্তারা বলেন, একটি টেকসই পরিবেশসম্মত সুন্দর নান্দনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য স্থপতিদের ভূমিকা রাখতে হবে।