আদালত কক্ষে আসামির ছুরিকাঘাতে আরেক আসামির মৃত্যু

কুমিল্লার জজ আদালতে এক আসামি আরেক আসামিকে ছুরি মেরে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ  আদালতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত ফারুক (২৮) এবং হামলাকারী হাসান দুইজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই।

কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, একটি মামলার শুনানি হাজিরা দিতে মনোহরগঞ্জ থেকে তারা আদালতে এসেছিলেন।

আদালত কক্ষে ছুরিকাহত ফারুককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে আছে বলে জানিয়েছেন ওসি।