দুনিয়া কাঁপানো ডিভোর্সের কয়েক দিন বাদে বন্ধুর সেই স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে দেখা গেছে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসকে। বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে, উইম্বলডনের পুরুষ এককের ফাইনাল ম্যাচে নতুন বান্ধবী লরেন সানচেজকে নিয়ে এসেছিলেন বেজোস।
মাত্র কয়েক দিন আগে বেজোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দেন। এই বিচ্ছেদ এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল। স্ত্রীকে ৬৯ বিলিয়ন ডলার দিতে হয়েছে তাকে!
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার জানায়, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন।
লরেন সানচেজ পেশায় টিভি উপস্থাপিকা এবং পাইলট। এক সময় বেজোসের ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে বিয়ে হয়েছিল তার। চলতি বছরের শুরুতে তিনিও স্বামীকে ডিভোর্স দেন।
বেজোস ফাইনাল দেখতে এসে পাঁচ ঘণ্টা গ্যালারিতে ছিলেন।