নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকে সিডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলমের বাসা থেকে গতকাল সোমবার উম্মে হাবিবা (২২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি কক্সবাজার জেলার চকরিয়ার বদরখালী শাহরিয়াপাড়ার আবদুল মান্নানের মেয়ে। চান্দগাঁও থানার ওসি আবুল কালাম জানান, অধ্যক্ষ নুরুল আলমের বাসার একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নুরুল আলম জানিয়েছেন, হাবিবা তার দূর সম্পর্কের আত্মীয় এবং মানসিক ভারসাম্যহীন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।