জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১৪ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত নড়াইল শহরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো সাব্বির রহমান আকাশ (২০), মেহরাব হোসেন (১৮), গোলাম সাকলাইন (২০), শেখ রাশেদ আহম্মেদ আকাশ (২০), সাজ্জাদ জালাল পিয়াস (২০), আশিকুল ইসলাম (১৯), নয়ন খান (১৮), সজিব (২০), সজিব হাসান (২১), নাইম (২০), শাহীন শেখ (২০), রাহাতুজ্জামান বিশাল (২৩), আমির হামজা আকাশ (২২) ও এস এম আকাশ (১৭)।