ডেঙ্গু জ্বরে আক্রান্তদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার রাতে হাসপাতালে কয়েকটি ওয়ার্ড ঘুরে ডেঙ্গু আক্রান্তদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দেশের অনেক জায়গা থেকেই ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদেরকে খুব ভালোভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগ ডেঙ্গু রোগী ৭-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। সুতরাং আপনারা নগরবাসীরা ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, মনোবল হারাবেন না, আতঙ্কিত হবেন না।
মেয়র বলেন, এই সমস্যা থেকে অচিরেই আমরা বেরিয়ে আসবো।