এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ৯০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর ৪১টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
গত বছর শতভাগ পাসের হারের সংখ্যা ছিল ৪০০টি। এছাড়া শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গতবার ছিল ৫৫টি।
বুধবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা পাসের ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। এ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ আর আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন।
এবছর সাধারণ আট শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৩ জন।
কারিগরি শিক্ষাবোর্ডে পাসের ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন।
গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়। ।