খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পিছিয়ে ২ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ মামলার অভিযোগ গঠন এবং এক মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়েছে।

২ সেপ্টেন্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার কেরানীগঞ্জে কারাগারের দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত রয়েছে এবং তিনি নিজেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। এজন্য মামলার শুনানির সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা। আদালত ওই আবেদন গ্রহণ করে ২ সেপ্টেন্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি, যাত্রাবাড়ী থানায় হত্যা ও বিস্ফোরক আইনের দু’টি এবং দারুস সালাম থানায় নাশকতার ৮টি মামলা রয়েছে।