বন্যার্ত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর আহ্বান ড. কামালের

বন্যার্ত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। পাশাপাশি জানমালের ক্ষতির জন্য বন্যার্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বুধবার বেলা ১১টায় মতিঝিলে তার চেম্বারে এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। গণফোরাম ত্রাণ নিয়ে রংপুরে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে বলে সভায় জানানো হয়।

সভায় বন্যাদুর্গত মানুষের প্রতি সরকারের অবহেলা, উদাসীনতা এবং সুষ্ঠু ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ করা হয়।

সভায় গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সভাপতি পরিষদ সদস্য আমসা আ আমিন, মহসিন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।