৪ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জ আদালতের কর্মচারী

হবিগঞ্জ জেলা জজ আদালতের জারিকারক ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৪ জুলাই নিখোঁজ হন। নিখোঁজ জালাল উদ্দিনের (৪৫) বাড়ি চুনারুঘাট উপজেলার

কৃষ্ণপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে হবিগঞ্জ শহরের ইনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ব্যাপারে তার স্ত্রী জেসমিন সুলতানা হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেছেন।

সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জিডির বরাত দিয়ে জানান, গত রবিবার (১৪ জুলাই) গ্রামের বাড়ি

কৃষ্ণপুর থেকে হবিগঞ্জ শহরের বাসায় ফেরেন জালাল। তখন তার স্ত্রী জেসমিন সুলতানা শ^শুরালয়ে ছিলেন। রাত ৮টায় মোবাইল ফোনটি বাসায় রেখে বেরিয়ে যান জালাল। এরপর আর ফেরেননি তিনি। স্থানীয়রা জানায়, ওই দিন রাতে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে চা খেতে দেখেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের বাড়িতে জায়গা-জমি নিয়ে ভাইবোনদের সঙ্গে বিরোধ চলছিল জালাল উদ্দিনের।