‘নগ্ন যেমন আমি, নগ্ন তো পুরুষটিও’

‘দ্য ওয়েডিং গেস্ট’-এর যৌনতা দৃশ্য লিক হয়ে যাওয়ার কারণ, সমাজের বিকারগ্রস্ত মন। এমনই দাবি ছবির অভিনেত্রী রাধিকা আপতে।

তার প্রশ্ন, ‘ছবিতে তো দেব পাটেলও রয়েছেন। কোথায় বিতর্কে তো তার নাম কেই বলছেন না।’

আপাতত ওই ছবির একটি যৌনতার দৃশ্য অনলাইনে ভাইরাল হয়েছে। এই লিক হওয়া নিয়ে কথা বলতে গিয়েই, রাধিকা পালটা প্রশ্ন তুলেছেন সমাজের মানসিকতা নিয়ে। কেন সব সময় বলা হচ্ছে ‘রাধিকার সেক্স সিন’, যেখানে দেবও অভিনয় করছেন?

রাধিকার দাবি, ছবিতে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এই ধরনের দৃশ্য তখনই লিক হয় যখন সমাজের বিকারগ্রস্ত মানসিকতা তৈরি হয়, মনে করেন রাধিকা। 

ছবিটি তৈরি করা হয়েছে একজন ব্রিটিশ মুসলিম ব্যক্তির পাকিস্তান ও ভারতে সফর নিয়ে। 

এর আগেও রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছে। লীনা যাদবের পার্চট ছবিতে আদিল হুসেনের সঙ্গে রাধিকার যৌন দৃশ্য ফাঁস হয়েছিল। 

সূত্র: ইন্ডিয়া টুডে