বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ। গতকাল বুধবার এ মামলাগুলোর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু সব মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছে জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। এ ছাড়া ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নূর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দুই মামলা করা হয়।