জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের ২য় সম্মেলনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ২০ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে ক্যাম্পাসের সর্বত্র লাগানো হয়েছে পদপ্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। সম্মেলনের জন্য বিজ্ঞান অনুষদে তৈরি করা হচ্ছে পেন্ডল। সম্মেলনকে কেন্দ্র করে ব্যাস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।
সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরীর শুভন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধান বক্তা হিসেব থাকবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এছড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নজরুল ইসলাম বাবু, এমপিসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সম্মেলনে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সম্মেলনে আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটিন দেশ রূপান্তরকে বলেন, প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন। ক্যাম্পাসের সর্বত্র ব্যনার, ফেস্টুন লাগানো হয়েছে। স্টেজ এর কাজ আগামীকালের মাঝে শেষ হবে। এছাড়া কঠিন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।