বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দস (৫৭) বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি চর ছান্দিয়া ইউনিয়নের আব্দুর রবের ছেলে।

মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসার ক্লাস শেষে দুপুর ১২টায় বাসায় ফিরে বিদ্যুতের সুইজ অন করতে গিয়ে সট সার্কিটের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাস্টার আব্দুল কুদ্দুস সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডে ইসমাইল মুহুরি সড়কের আলম টাওয়ারের ৩য় তলায় থাকেন। মৃত্যুকালে ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. নুর নবী জানান, মাস্টার আব্দল কুদ্দুস এই মাদ্রাসায় ২৫ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করছেন। বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফনের কথা রয়েছে।