রফিকুল ইসলাম মিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

বৃহস্পতিবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারি মোকছেদুর রহমান আবির।

আবির জানান, অসুস্থ রফিকুল ইসলাম মিয়া রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার যথাযথ চিকিৎসা না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিতালে তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে।

তার সঙ্গে  রয়েছেন সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া।