দেশের পাঁচটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিসংশ্লিষ্ট দুটি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহাম্মেদসহ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।