সংবাদ সম্মেলনে রিজভী

সরকার উন্নয়নের কথা বলে, আড়াই কোটি মানুষ থাকে খালি পেটে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার একদিকে উন্নয়নের কথা বলে অথচ দেশের আড়াই কোটি মানুষ তিন বেলা পেট ভরে খেতে পারছে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকার তথাকথিত উন্নয়নের ফাঁপরবাজির মাধ্যমে সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে জোর করে ক্ষমতার মসনদ দখল করেছে। স্বৈরশাসন চালিয়ে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা হয়েছে গোষ্ঠীশাসনতন্ত্র বা অলিগার্কি। জনগণের ভাগ্যের উন্নয়নের নামে চলছে বল্গাহীন লুণ্ঠন।