বিবৃতিতে ড. কামাল

বিচারহীনতার কারণে সমাজে দুষ্টচক্র সক্রিয়

বিচারহীনতা ও বিচারে দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে সমাজে দুষ্টচক্র সক্রিয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে গণফোরামের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক লতিফুল বারী হামিমকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে টেলিফোনে হুমকি দিয়ে অর্থ দাবি করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কামাল হোসেন।
তিনি বলেন, ‘গণফোরাম দল প্রতিষ্ঠার শুরু থেকেই গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে সন্ত্রাস, কালোটাকা ও অপশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে।