হরমুজ উপকূলে ইরানের একটি ড্রোন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস বক্সার ‘ধ্বংস করেছে’ বলে দাবি পেন্টাগন কর্র্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। গত বৃহস্পতিবার সকালে ওই ড্রোনটি যুক্তরাষ্ট্রের নৌযানের এক হাজার গজের মধ্যে এলে তা ধ্বংস করে দেওয়া হয়।
তবে পেন্টাগনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘হরমুজ প্রণালি কিংবা অন্য কোথাও আমরা কোনো ড্রোন হারাইনি। ইউএসএস বক্সার ভুল করে তাদেরই কোনো মনুষ্যবিহীন ড্রোন ধ্বংস করে ফেলেছে কি না, তা নিয়ে আমি উদ্বিগ্ন।’
হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ড্রোনটি ইউএসএস বক্সারের এক হাজার গজের মধ্যে উড়ে এসেছিল, সরে যাওয়ার জন্য সেটিকে কয়েকবার বলা হলেও ড্রোনটি তা অবজ্ঞা করে। নিজেদের লোকজন, স্থাপনা ও স্বার্থ রক্ষার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের। তাৎক্ষণিকভাবে ওই ড্রোনটি ধ্বংস করে দেওয়া হয়।’