চিরশত্রু আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে যেন পাল্টে গেছে মোহামেডান। ঐতিহ্যবাহী সাদা-কালোরা গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। লিগে নিজেনের ষষ্ঠ জয় তুলে নিয়ে অবনমন ঝুঁকি থেকে এখন অনেকটাই মুক্ত তারা। ২১ ম্যাচ শেষে ৬ জয় ও ৫ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে অষ্টম স্থানে। লিগে নিজেদের ১৩তম হারে নবাগত নোফেলকে থাকতে হচ্ছে অবনমন অঞ্চলেই। ২১ মাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ব্রাদার্স। আর তলানিতে থাকা টিম বিজেএমসির (৮ পয়েন্ট) অবনমন অনেকটাই নিশ্চিত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দিয়াবাতে একটি গোলের সুযোগ নষ্ট করলে ৩-১ জয় নিয়েই মাঠ ছাড়তে হয় সাদা-কালোদের।
একই মাঠে দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্রতে শেষ হয়।