মোটারা স্বর্গে যাবে না বলায় ফাদারের ওপর হামলে পড়ল তরুণী (ভিডিও)

প্রতিদিন প্রার্থনার পর গির্জায় উপস্থিত সবার সামনে জাগতিক ও আধ্যাত্মিক নানা উপদেশ দিয়ে থাকেন ফাদার। তবে তাকে এমন বিপত্তিতে পড়তে হবে ভাবেননি কখনো। স্থূল মানুষরা স্বর্গে যাবে না- এমন মন্তব্য করে এক তরুণী রোষে এক ফাদার।

ব্রাজিলের সাও পাওলোয় ক্যাথলিক কমিউনিটি অব ক্যানকাও নোভা গির্জায় এমন কাণ্ড ঘটেছে।

সংবাদ প্রতিদিন জানায়, প্রতিদিনের মতো নিজের চিন্তাভাবনা তুলে ধরছিলেন ফাদার রোসি। ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় ফাদার তিনি। তার উপদেশ শুনতে ভিড় জমিয়েছিলেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ।

নানা উপদেশ দেওয়ার মাঝেই রোসি বলেন, “স্থূল নারীরা কখনো স্বর্গে যেতে পারবেন না।”

ফাদারের একথা শুনেই মেজাজ হারান সেখানে উপস্থিত এক স্থূল তরুণী। ভিড়ের মধ্যে থেকে ছুটে আসেন তিনি। তারপর সোজা মঞ্চে উঠে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন ফাদারকে। মুখ থুবড়ে মাটিতে পড়েন ফাদার। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষ।

নিজেকে সামলে নিয়ে ফাদার মেঝে থেকে উঠে বলেন, “আমি ঠিক আছি। সামান্য ব্যথা পেয়েছি। এটা খুব স্বাভাবিক। কিছু ভাঙেনি।”

পরে ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। ফাদার কোনো অভিযোগ না জানানোয় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তরুণী বন্ধু জানান, তরুণীর মানসিক অবস্থা ঠিক না থাকায় এমন কাণ্ড ঘটিয়েছে।