ইনডোর এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করে সপ্তম হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের চনবুরিতে শনিবার স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজদের সামনে পাত্তাই পায়নি তাইনিজ তাইপে। ৯-০ গোলের বিশাল জয়ে সপ্তম হয়েছে জিমিরা।
পুল ‘বি’এর চতুর্থ দল চাইনিজ তাইপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়ে যায় ৫-০ গোলে। দ্বিতীয়ার্ধে আসে আরো ৪ গোল। সব মিলিয়ে জিমি-শিতুলদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করল চাইনিজ তাইপে।
এবারো ইনডোর এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের নবাগত বাকি তিন দলের মধ্যে চাইনিজ তাইপে, নেপাল ও ফিলিপাইন যথাক্রমে অষ্টম, নবম ও দশম হয়েছে।