ঢাবিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, আশ্বাস মানছে না শিক্ষার্থীরা

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কার্যত  ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে গিয়েছে। একই দাবিতে  শিক্ষার্থীদের আন্দোলন রবিবার স্থগিত করা হলেও  সোমবার সকাল ৭টা থেকে ফের কর্মসূচি শুরু হবে বলে তারা জানিয়েছেন।

সমস্যার সমাধানের আশ্বাস জানিয়ে  শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অংশগ্রহনের জন্য আহ্বান জানিয়েছে ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ  সামাদ।

আন্দোলনের মুখপাত্র মো. শাকিল আহমেদ রোববার বিকেলে  আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। সোমবার সকাল ৭টা থেকে আবার লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানিয়েছেন। শাকিল জানান, যেসব ভবনে তালা লাগানো আছে সেগুলো বিদ্যমান থাকবে। আর যেসব ভবনে তালা লাগানো হয়নি সেগুলোতেও তালা মারা হবে। ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সরেজমিনে ঘুরে দেখা যায়,  সকাল থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যাবসায় শিক্ষা অনুষদে তালা লাগিয়ে দেয়। এই সময় শিক্ষক-শিক্ষার্থীরা কেউই একাডেমিক ভবনে ঢুকতে পারেনি। একি অবস্থা রেজিষ্ট্রার ভবনে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থা নিয়ে বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেন।

এই সময় তিনি বলেন, উপাচার্য স্যার দেশের বাহিরে থাকায় কোনো সিদ্ধান্ত  নিতে পারছেন না। তবে আন্দোলনকারীদের যে দাবি সে বিষয়গুলো সমাধানের জন্য তারা আন্তরিকভাবে উদ্যোগ নিচ্ছেন। অধিভুক্ত সরকারী সাত কলেজকে আলাদাভাবে পরিচালনার কথা বলেন। আন্দোলনকারীরা যেনো ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করেন সে আহ্বান জানান।

এই সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাত কলেজ পরিচালনার সমন্বয়ক অধ্যাপক শিবলী রুবাইয়াত সহ  ডাকসু ভিপি নুরূল হক নূর জিএস গোলাম রাব্বানী সহ উপ-উপাচার্যের আশ্বাস বিষয়ে জানতে চাইলে আন্দোলনের মুখপাত্র মো. শাকিল আহমেদ বলেন, আমাদের যে চার দফা দাবি কোনোটি মানা হয়নি। আমরা এ আন্দোলন চালিয়ে যাব।