সদ্যোজাত ছেলে আর ছেলের মা অর্থাৎ অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে নিয়ে হাসপাতাল ছেড়েছেন অভিনেতা।
গত বৃহস্পতিবারই অর্জুন ও তার বান্ধবী নতুন মা-বাবা হয়েছেন। রোববার ছেলে কোলে বাড়ি ফিরতে দেখা গেল তাদের।
ছেলে কোলে বাড়ি ফেরার পথে হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের হাসিমুখে পোজও দেন মা-বাবা। বাবা অর্জুনের কোলে তখন আদরে ঘুমোচ্ছে সদ্যোজাত।
ছেলে হওয়ার আনন্দ চেপে রাখতে পারেননি গ্যাব্রিয়েলা। সন্তানকে অর্জুন কোলে নিতেই সেই ছবি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে।
গত বুধবার হিন্দুজা হাসপাতালে ভর্তি হন গ্যব্রিয়েলা। বৃহস্পতিবার তার কোল আলো করে জন্ম নেয় পুত্রসন্তান।
অর্জুন রামপালকে শেষ অভিনয় করতে দেখা গেছে ২০১৮-য় জেপি দত্তের পল্টন ছবিতে। ওয়েব সিরিজ দ্য ফাইনাল কল-এও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, গ্যাব্রিয়েলাও সাউথ আফ্রিকান মডেল-অভিনেত্রী। তিনি অভিনয় করেছেন হিন্দি ছবি সোনালি আর তেলুগু ছবি ওপিরি-তে।
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েল দিমিত্রিয়েডস গত প্রায় এক বছর ধরে ডেট করছেন।
ইতোমধ্যে অর্জুন রামপালের সঙ্গে তার স্ত্রী মেহর জেসিয়ার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।
দুই দশকের সংসারে তাদের দুই মেয়ে মাহিকা (১৭) ও মিরা (১৪) রয়েছে। বিবাহ বিচ্ছেদের মামলা চললেও দুই মেয়ের সঙ্গে অর্জুন রামপালের সম্পর্ক খুব ভালো। গত বৃহস্পতিবার অর্জুনের সঙ্গে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে দুই মেয়েকে দেখা গেছে।
চলতি বছরের শুরুতেই অর্জুন ও গ্যাব্রিয়েলা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইঙ্গিত দেন পরিবারে নতুন সদস্য আসছে। অর্জুন রামপালের শেষ বড় ছবি পল্টন প্রকাশ পায় ২০১৮ সালে।
দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী, মডেল গ্যাব্রিয়েল বলিউড ও তেলুগুতে দু’টি সিনেমা করেছেন।