ধামরাইয়ে কলেজছাত্রীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার

ধামরাইয়ের রোয়াইল এলাকা থেকে এক কলেজছাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহগুলো ময়নাতদন্তের পাঠানো হয়েছে। সোমবার সকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রাম থেকে হাফেজা বেগম নামে এক কলেজ ছাত্রী ও আটি মাইঠাল গ্রাম থেকে শরীফ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফেজা বেগম ধামরাইয়ের ফরিঙ্গা গ্রামের ইয়াকুব মোল্লার মেয়ে। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্রী ছিলেন এবং নিহত শরীফ হোসেন একই উপজেলার আটি মাইঠাল গ্রামের রহমান মিয়ার ছেলে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কলেজছাত্রী হাফেজা বেগম। অন্যদিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে শরীফ হোসেন। এ ঘটনায় নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানা আনা হয়েছে।