কোম্পানি সচিব হতে চাইলে

বিশ্বজুড়ে কর্পোরেট ব্যবস্থার আধিপত্য। এ কারণে বর্তমানে বিশ্বব্যাপী  চার্টার্ড সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ ও  সম্মানিত পেশা হিসেবে পরিচিত। সাধারণত কোম্পানিকে লাভজনক ও যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সুশাসন। প্রতিষ্ঠানে এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব কোম্পানি সচিবের।

এ পেশায় নিয়োজিত ব্যক্তিকে আইনি পরিপালক, হিসাব ও ব্যবসা প্রশাসন সংক্রান্ত বিষয়ে হতে হয় মানসম্মত ও ভালো, দক্ষ, অভিজ্ঞ এবং কৌশলী।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি ব্যাংক, বীমা ও বাণিজ্য প্রতিষ্ঠানে কোম্পানি সচিব এবং কর্পোরেট ম্যানেজার পদটি গুরুত্বপূর্ণ।

বর্তমানে চার্টার্ড সেক্রেটারি একটি সুপরিচিত ও গ্রহণীয় পেশাগত যোগ্যতা। বর্তমানে চাকরিরত এবং চাকরিপ্রার্থীদের জন্য এ প্রফেশনাল কোর্সটি সমান গুরুত্বপূর্ণ।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এই পেশাগত শিক্ষা ও যোগ্যতা প্রদানের কাজটি করছে গত এক যুগ ধরে। এই কোর্সের ৪৪ তম ব্যাচের (গ্রীষ্মকালীন) জুলাই-ডিসেম্বর, ২০১৯ সেশনে ভর্তির কার‌্যক্রম শুরু হয়েছে।

আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনিও এই পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

চার্টার্ড সেক্রেটারিজ ইনস্টিটিউটে ভর্তির যোগ্যতা:

বাণিজ্য শাখায় ন্যূনতম স্নাতক (বিকম/বিকম-অনার্স)/বিবিএ/এমবিএ) ডিগ্রি এবঙ কমপক্ষে ৬ পয়েন্টের অধিকারী হতে হবে।

বিজ্ঞান এবং মানবিক শাখায় ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে ৪টি কোর্স সম্বলিত ৬ মাসের একটি ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করতে হবে।

কোর্সের মেয়াদ ক্লাসের সময়:

২ বছর ৬ মাস মেয়াদি কোর্সটি মোট ৫ সেমিস্টারে বিভক্ত। প্রথম ৩টি সেমিস্টারকে বলা হয় এক্সিকিউটিভ লেভেল এবং শেষ ২টি সেমিস্টারকে বলা হয় প্রফেশনাল।  প্রতিটি সেমিস্টার ৬ মাসের। মোট ১৮টি বিষয় পড়ানো হয়।

চার্টার্ড সেক্রিটারিজ কোর্সে উত্তীর্ণদের ৩ মাসের জন্য ইন্টার্নিশিপ করতে হয়। এ ইন্টার্নশিপের ব্যাপারে ইনস্টিটিউট থেকে সার্বিক সহায়তা দেওয়া হয়।

ইনস্টিটিউটের নিজস্ব ক্লাসরুমে সান্ধ্যাকালীন কোচিং ক্লাস সপ্তাহে ৩/৪ দিন হয়।  সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর‌্যন্ত ক্লাস চলে। দিবা শাখায় সপ্তাহে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর‌্যন্ত ক্লাস নেওয়া হয়।

শিক্ষক পরিচিতি:  বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বহুজাতিক কোম্পানির পরিচালক, সিনিয়র কোম্পানি সেক্রেটারি, সিনিয়র ম্যানেজার, সিনিয়র অ্যাডভোকেট, বিভিন্ন ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকগণ নিয়মিত পাঠদান করে থাকেন।

বিস্তাারিত তথ্যের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ, ১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, পদ্মা লাইফ টাওয়ার (অষ্টম তলা), বাংলা মটর, ঢাকা-১০০০।

ফোন- ৮৮০-২-৯৩৩ ৬৯০১, ৯৩৪ ৯৫৭৮/১০২ও ১০৫, মোবাইলঃ- ০১৭০৮ ০৩০৮০৪