খুবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বেলা ১১টায় উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভর্তি কমিটির সদস্য বিভিন্ন স্কুলের ডিন এবং সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।