পদ্মা নদীতে তীব্র স্রোতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে এক সপ্তাহের বেশি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের তোড়ে এই রুটে ১৮টি ফেরির মঙ্গলবার সকাল থেকে যাত্রী ও যানবাহন নিয়ে চলছে ১০টি ফেরি।
ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন এই নৌরুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালক। তবে, স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ঘাটের টার্মিনালগুলোতে ৪ থেকে ৫ দিন ধরে পণ্যবাহী ট্রাকগুলো আটক রয়েছে।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হলেও সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে। দূরপাল্লার পরিবহন, পচনশীল পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।