কুষ্টিয়ার দৌলতপুরে ছেলেধরা সন্দেহে হাসিনা বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গণপিটুনির অভিযোগে ওই বৃদ্ধার মেয়ে জামাই রনি হোসেনের দায়ের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি আজম খান জানান, সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক নারী বাড়ি থেকে বের হয়ে শিতলাইপাড়া গ্রামে গেলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়।
এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে শিতলাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে গণপিটুনির সাথে জড়িত ২০জনকে গ্রেপ্তার করা হয়েছে।