ঢাবিতে অধিভুক্তির দাবি

গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাইশমাইল ঘোড়াপীর মাজার এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগকে কলেজ বা ইনস্টিটিউট হিসেবে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত করা, শর্ত মেনে মেধাবী শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা, গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ইন্টার্নির ব্যবস্থা করা ও আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা উপকরণ সমৃদ্ধ ল্যাবের ব্যবস্থা করতে হবে।