পরিবেশ দূষণ

গাজীপুরে ২ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের হোতাপাড়া এলাকার জাহীনটেক্স ইন্ডাস্ট্রিজ ও শ্রীপুরের বেরাইদেরচালা এলাকার এসকে সোয়েটার্স লিমিটেডের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ জরিমানা আদায় করেন।