‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শেষ লটের দৃশ্যায়ন নিয়ে ব্যস্ত আছেন সালমান খান। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২০ ডিসেম্বর।
চুলবুল পাণ্ডে চরিত্রে এই সিরিজে অভিনয় করে সালমান তার ক্যারিয়ারকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কিন্তু ছবির প্রযোজক ও অভিনেতা আরবাজ খান এক সাক্ষাৎকারে জানান, এই সিনেমার জন্য ভাইজান প্রথম পছন্দ ছিলেন না।
সালমানের ছোট ভাই আরও জানালেন, চুলবুল চরিত্রে ইরফান খান ও রণদীপ হুদার মাঝে যে কোনো একজনকে ভেবেছিলেন প্রথম কিস্তির পরিচালক অভিনব সিনহা।
আরবাজ জিজ্ঞাসা করেছিলেন, কেন তাকে প্রধান চরিত্রে ভাবা হচ্ছে না। জবাবে পরিচালক জানান, মক্কি চরিত্রে তাকে আগেই ভেবে রেখেছিলেন অভিনব। কারণ, ‘জানু টু… ইয়া জানে না’ সিনেমায় অনেকটা চুলবুল পাণ্ডে ধাঁচের চরিত্রে অভিনয় করেছিলেন আরবাজ।
এই কারণে রণবীর ও ইরফানকে ভাবেন পরিচালক। তবে শেষ পর্যন্ত দুই তারকার কাউকেই প্রস্তাব দেওয়া হয়নি। তখন প্রযোজক হিসেবে যুক্ত হতে চাইলেন আরবাজ, আর মূল চরিত্রে সালমানের নাম প্রস্তাব করেন। এতে খুবই খুশি হন অভিনব।
আরবাজ আরও জানান, অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকারের মেয়ে সাই মাঞ্জরেকারের অভিষেক বলিউড অভিষেক হচ্ছে ‘দাবাং থ্রি’র মাধ্যমে। তার নিষ্পাপ অভিব্যক্তি সালমানের পছন্দ হয়েছে। পরবর্তীতে তার অভিনয় দেখে সবাই নিশ্চিত- বাছাইয়ে কোনো ভুল হয়নি।
সেপ্টেম্বরের মধ্যে ‘দাবাং থ্রি’র শুটিং শেষ হবে- জানালেন আরবাজ। পরের তিন মাস ব্যস্ত থাকবেন পোস্ট প্রডাকশন। ছবির এই কিস্তি পরিচালনা করছেন প্রভুদেবা। আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা ও কিচ্ছা সুদীপ।