কুমার শানুর সঙ্গে কণ্ঠ মেলাবেন পড়শি

জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি এবার কণ্ঠ মেলাবেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে। তবে একই গানে কণ্ঠ মেলালেও একই স্টুডিওতে গান গাওয়া হচ্ছে না তাদের।  জানা যায়, ‘মনের গহীনে’ শিরোনামের গানটির রেকর্ডিংয়ে এরই কলকাতায় বসে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। আর পড়শি সেই গানে কণ্ঠ মেলাবেন মগবাজারের একটি স্টুডিওতে বসে।

কলকাতার শ্রী প্রীতমের সুর ও সংগীতের এই গান নিয়ে একটি টেলিছবিও তৈরি হবে। একই নামের টেলিছবিটি পরিচালনা করবেন এ আর শাহমির।

পড়শি বলেন, কুমার শানুর সঙ্গে গান গাওয়ার স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’