টানা দুই হারের পর অবশেষে জিতেছে বাংলাদেশ ‘এ’। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় অনানুষ্ঠানিক ওয়ানডেতে আফগানিস্তান ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রইল বাংলাদেশ ‘এ’। টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় ইমরুল কায়েসের দল। পেস ও স্পিনের তোপে ১২২ রানেই গুটিয়ে যায় অতিথিরা। জবাবে ৩০.৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’। ম্যাচসেরা হন আবু জায়েদ রাহী।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ‘এ’ দল : ১২২ (৩২.৪ ওভার) (ইব্রাহিম ২৫, আশরাফ ১৭, রাসুলি ১৬; আবু জায়েদ ৪/২৮, মেহেদি ৩/২৪)। বাংলাদেশ ‘এ’ দল : ১২৩/৩ (৩০.৩ ওভার) (ফজলে মাহমুদ ৫৭*, আফিফ ২১*; জিয়া ১/১৮)।