রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ব্যাঙ্গা বাবু ও মহারাজা নিহত

রাজধানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় ব্যাঙ্গা বাবু ও মহারাজা নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ব্যাঙ্গা বাবুকে শাহাদাৎ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং মহারাজাকে কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।

গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় বলা হয়, রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় শাহাদাৎ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্যাঙ্গা বাবু (৩৮) র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়কালে নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

অপর খুদেবার্তায় বলা হয়, রাজধানীর বাড্ডা থানাধীন পাচখোলা এলাকায় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১ এর গুলিবিনিময়কালে ২৯টি মাদক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মহারাজ (৪০) নিহত হন।

এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।