এবার ‘নতুন ধরনের’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এবার একসঙ্গে দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। বৃহস্পতিবার ভোরে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, স্বল্প দূরত্বে চালানো ক্ষেপণাস্ত্র দুইটির একটি ‘নতুন ধরনের’ বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সেনা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে এই পরীক্ষা চালানো হয়। ভোরে ২৩ মিনিটের ব্যবধানে পরপর দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এ দুই ক্ষেপণাস্ত্রের একটির লক্ষ্যমাত্রা ৬৯০ কিলোমিটার। এটি একেবারেই নতুন ডিজাইনের বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সর্বশেষ সাক্ষাতের এক মাসের মধ্যে এ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।