বিয়ের তিন দিনের মাথায় অভিনব কায়দায় স্বামীর পরকীয়া ধরেছেন ভারতের গুজরাটের গান্ধীনগরের এক নারী।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিয়ের কয়েক দিনের মাথায় লোকটি বাড়ি বলেন তিনি অফিসের কাজে বাইরে যাচ্ছেন। আসলে কাজের নাম করে তার প্রেমিকার সঙ্গে একটি হোটেলে থাকতে গিয়েছিলেন।
কয়েকদিন পর স্বামীর ক্রেডিট কার্ডের বিল খতিয়ে তার স্ত্রী জানতে পারেন তিনি একটি হোটেলে গিয়েছিলেন। সন্দেহ হওয়ায় ভাইয়ের সাহায্য নেন। খোঁজখবর নিয়ে দেখা যায়, ওই হোটেলে একটি মহিলাকে নিয়ে রুম বুক করেছিলেন লোকটি।
গোটা ঘটনা শ্বশুরবাড়ির লোকজনকে জানালে তারা পাত্তা দেননি। নিরুপায় হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ।